hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৯

সেপ্টেম্বর ২৩ - মিথ্যা কথা বলা নিষিদ্ধ প্রসঙ্গে

৬০৯৪. ‘আবদুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন : সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতে পৌছায়। আর মানুষ সত্যের উপর কায়িম থেকে অবশেষে সিদ্দিক-এর দরজা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায় । আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায় ।