hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৫

সেপ্টেম্বর ১৯ - লাইলাতুল কদর’ রমাদানের শেষ দশকে

৬০৪৯. 'উবাদাহ ইবনু সমিত (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন : একদিন রসূলুল্লাহ (ﷺ) লোকেদের ‘লাইলাতুল ক্বদর’ সম্বন্ধে অবহিত করার জন্য বের হলেন। তখন দু’জন মুসলিম ঝগড়া করছিলেন। নবী (ﷺ) বললেন : আমি ‘লাইলাতুল ক্বদর’ সম্পর্কে তোমাদের খবর দিতে বেরিয়ে এসেছিলাম। এ সময় অমুক, অমুক ঝগড়া করছিল। এজন্য ঐ খবরের ‘ইম’ আমার থেকে তুলে নেয়া হয়েছে। এটা হয়ত তোমাদের জন্য ভালোই হবে। অতএব তোমরা তা রমাদানের শেষ দশকের নবম, সপ্তম ও পঞ্চম রাতে খোঁজ করবে ।