hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৪

জুলাই ১০ - আল্লাহ একসময় পর্যন্ত ঢিল দিয়ে থাকেন, তারপর যখন ধরেন তখন আর ছাড়েন না।

৪৬৮৬. আবু মূসা আশআরী (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা যালিমদের ঢিল দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে ধরেন, তখন আর ছাড়েন না। এরপর তিনি নবী (ﷺ) এ আয়াত পাঠ করেন- “আর এরকমই বটে আপনার রবের পাকড়াও যখন তিনি কোন জনপদবাসীকে পাকড়াও করেন তাদের যুলমের দরুন। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন” (সূরা হূদ : ১০২)।