hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

ফেব্রুয়ারী ১৭ - জামাআত ধরার জন্য দৌড়ে না আসা, বরং ধীরস্থিরভাবে আসা

৬৩৬. আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা ইক্বামাত শুনতে পাবে, তখন সলাতের দিকে চলে আসবে, তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা। তাড়াহুড়া করবে না । ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পূর্ণ করবে।*