hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪১

ডিসেম্বর ০৪ - আমল কমে যাবে, কৃপণতা ছড়িয়ে পরবে, ফিতনার বিকাশ ঘটবে

৭০৬১. আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন : সময় নিকটতর হতে থাকবে, আর ‘আমাল কমে যেতে থাকবে, কৃপণতা ছড়িয়ে দেয়া হবে, ফিতনার বিকাশ ঘটবে এবং হারজ ব্যাপকতর হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হারজ সেটা কী? নবী (ﷺ) বললেন, হত্যা, হত্যা।