hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৮

হাদীসের রেফারেন্স সংক্রান্ত মূল্যবান তথ্য

আলহামদুলিল্লাহ, আজকাল অনেক বক্তা তার বক্তৃতায় হাদীসের উদ্ধৃতি দেয়ার সময় রেফারেন্স উল্লেখ করেন। যেমন বলেন : সহীহ বুখারী হাদীস # ২৫৪৫ অথবা বলেন সহীহ বুখারী পৃষ্ঠা # ৫২৬, খন্ড নম্বর ৮ অথবা সবগুলোই উল্লেখ করেন। সহীহ বুখারীতে ইমাম বুখারী যে অরিজিনাল সিরিয়াল নম্বর দিয়ে গেছেন তা বাংলাদেশের তাওহীদ প্রকাশনী এবং সৌদিআরবের দারুস সালাম প্রকাশনী সিরিয়াল ঠিক রেখে ছাপিয়েছেন। কিন্তু আমরা জানি বাজারে আরো বিভিন্ন প্রকাশনীর সহীহ বুখারী রয়েছে, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় সহীহ বুখারী রয়েছে। মূল বুখারী থেকে বেশীর ভাগ প্রকাশনীর হাদীসের সিরিয়াল নম্বর এবং পৃষ্ঠা নম্বর এবং খন্ড নম্বর এক নয়। এখন প্রশ্ন, বক্তা কোন দেশের কোন প্রকাশনীর কোন ভাষার সহীহ বুখারীর হাদীস নম্বরটি উল্লেখ করেছেন বা পৃষ্ঠা নম্বরটি উল্লেখ করেছেন সেটি উল্লেখ করা প্রয়োজন। তা না হলে কেউ যদি ক্রস চেক করতে চান তাহলে তা আর খুঁজে পাবেন না । হ্যা, যদি বক্তা অরিজিনাল বুখারীর সিরিয়াল নম্বর উদ্ধৃতি দিয়ে থাকেন তা হলে ঠিক আছে। এছাড়া অন্য কোন প্রকাশনীর হলে তার নাম উল্লেখ করা অবশ্যই প্রয়োজন ।