hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৮

সেপ্টেম্বর ২২ - মুসলিম ভাইকে কাফির বললে তা নিজের উপর বর্তায়

৬১০৩. আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কেউ তার মুসলিম ভাইকে কাফির’ বলে ডাকে, তখন তা তাদের দু'জনের কোন একজনের উপর বর্তায়।