hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪০

মে ১৭ - শহীদ পাঁচ প্রকার

২৮২৯. আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, পাঁচ প্রকার মৃত শহীদ ও মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধবংসস্তুপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে শহীদ হলো।