hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৪

হাদীস চর্চা :

ইমাম বুখারী (রহ.) হাদীস শিক্ষার জন্য তৎকালীন মুসলিম বিশ্বের বিখ্যাত জ্ঞানকেন্দ্র কুফা, বসরাহ, বাগদাদ, মদীনা ও অন্যান্য নগরী সফর করেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ের উপর অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন। হাদীস শাস্ত্রে তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো সহীহুল বুখারী । ইমাম বুখারী (রহ.) শুধু হাদীসেরই হাফিয ছিলেন না। রবং তিনি ফকীহ ও মুজতাহিদের সাথে সাথে (হাদীসের এটি বর্ণনার ক্ষেত্রে) এক মর্যাদাকর স্থানে। অধিষ্ঠিত ছিলেন। রিজালশাস্ত্রে তাঁকে ইমাম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।

প্রখ্যাত মুহাদ্দিস ইমাম তিরমিযী বলেন, “ইরাক ও খোরাসানে হাদীসের ত্রুটি বর্ণনা, ইতিহাস সম্পর্কে জ্ঞান এবং হাদীসের সনদ সম্পর্কে পরিচিত ব্যক্তি মুহাম্মদ বিন ইসমাঈল এর মত কাউকে দেখিনি।” অনুরূপভাবে আবু মুসআব তাঁর সম্পর্কে বলেন, “আমাদের নিকট মুহাম্মাদ ইবনু ইসমাঈল দ্বীনের ব্যাপারে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এবং উল্লেখযোগ্য ফকীহ ছিলেন ইমাম আহমাদ বিন হালের চেয়ে ।”