hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৬

হাদীসের সংখ্যা :

আলমু'জামুল মুফাহরাসের হিসাব অনুযায়ী সহীহুল বুখারীতে সর্বমোট ৭৫৬৩টি হাদীস রয়েছে। আর তাকরার বা পুনরাবৃত্তি বাদ দিয়ে ৪০০০ হাদীস আছে। এতে মোট ৯৮টি কিতাব বা অধ্যায় রয়েছে। ৬ লক্ষ হাদীস হতে যাচাই বাছাই করে দীর্ঘ ১৬ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গ্রন্থখানি সংকলন করেন। সকল মুহাদ্দিসের সর্বসম্মত মতে সমস্ত হাদীস গ্রন্থের মধ্য হতে এর মর্যাদা সবার উর্দ্ধে এবং কুরআন মাজীদের পর সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ। যেমন বলা হয়ে থাকে। কিতাবুল্লাহ তথা কুরআনের পর আসমানের নীচে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহীহ বুখারী । আরবী গ্রামার অনুযায়ী শব্দটি আসলে সহীহুল বুখারী অর্থ সহীহ বুখারীর। কিন্তু আমাদের দেশে যেহেতু সহীহ বুখারী শব্দটি বেশী প্রচলিত তাই আমরাও এটিই রেখেছি। ইমাম বুখারী (রহ.) স্বীয় কিতাব সহীহুল বুখারী সংকলনের ব্যাপারে দু’টি শর্ত আরোপ করেছেন ।

১. বর্ণনাকারী ন্যায়পরায়ণ ও নির্ভরযোগ্য হওয়া।

২. ওস্তাদ ও ছাত্রের মাঝে সাক্ষাৎ প্রমাণিত হওয়া।