hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৩

জুন ২৯ - মক্কা বিজয়ের দিন

৪২৮৭. ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) মক্কায় প্রবেশ করলেন, তখন বাইতুল্লাহর চারপাশ ঘিরে তিনশত ষাটটি প্রতিমা স্থাপিত ছিল। তিনি হাতে একটি লাঠি নিয়ে প্রতিমাগুলোকে আঘাত করতে থাকলেন আর বলতে থাকলেন, হক্ব (সত্য) এসেছে, বাতিল (মিথ্যা) অপসৃত হয়েছে। হত্ত্ব এসেছে, বাতিলের উদ্ভব বা পুনরুত্থান আর ঘটবে না।