hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭১

জুন ১৭ - আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা নিষেধ

৩৮৩৬. ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত, তিনি বলেন, সাবধান! যদি তোমাদের কসম করতে হয় তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করো না। লোকজন তাদের বাবা-দাদার নামে কসম করত। তিনি বললেন, সাবধান! বাবা-দাদার নামে কসম করো না।