hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

মার্চ ৩০ - স্ত্রী তার স্বামীর সম্পদ কিছু সদাকাহ করলে তার প্রতিদান পাবে

১৪৪১. ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত, তিনি বলেন : ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার ঘরের খাদ্য সামগ্রী হতে সদাকাহ করলে সে এর সওয়াব পাবে। উপার্জন করার কারণে স্বামীও সওয়াব পাবে। এবং খাজাঞ্চীও সমপরিমাণ সওয়াব পাবে ।