hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০০

অক্টোবর ২৪ সলাতে সূরা ফাতিহার পর স্বশব্দে আমীন বলা

৬৪০২. ‘আলী ইবনু আবদুল্লাহ (রহ.) আবূ হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যখন ক্বারী আমীন’ বলবে তখন তোমরাও আমীন বলবে। কারণ এ সময় ফিরিশতা আমীন বলে থাকেন। সুতরাং যার আমীন বলা ফিরিশতার আমীন বলার সঙ্গে মিলে যাবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে ।