hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

জানুয়ারী ২৮ - গোসলের পূর্বে ওযু করা

২৪৯. মাইমূনাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন : আল্লাহর রসূল (ﷺ) সলাতের ওযূর ন্যায় ওযু করলেন, পা দুটো ব্যতীত এবং তাঁর লজ্জাস্থান ও যে যে স্থানে নোংরা লেগেছে তা ধুয়ে নিলেন। অতঃপর নিজের উপর পানি ঢেলে দেন। অতঃপর সেখান হতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন।