hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৩

আগস্ট ০৮ - স্ত্রীর অধিকার

৫১৯৯. আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, হে ‘আবদুল্লাহ! আমাকে কি এ খবর প্রদান করা হয়নি যে, তুমি রাতভর ‘ইবাদতে দাঁড়িয়ে থাক এবং দিনভর সিয়াম পালন কর? আমি বললাম, হ্যা, হে আল্লাহর রসূল! তিনি বললেন, তুমি এরূপ করো না। বরং সিয়াম পালন কর, ইফতারও কর, রাত জেগে ইবাদত কর এবং নিদ্রা যাও। তোমার শরীরের উপর হক আছে; তোমার চোখেরও তোমার উপর হক। আছে এবং তোমার স্ত্রীরও তোমার উপর হক আছে।