hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৬

আগস্ট আগস্ট ০১ - খারাপ ধারণা পোষণ না করা।

৫১৪৩. আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) বলেন যে, নবী (ﷺ) হতে বর্ণিত, তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না। কেননা, খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। একে অপরের দোষ-ত্রুটি খুঁজিও না, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না এবং একে অপরের প্রতি শত্রতা পোষণ করো না; বরং ভাই ভাই হয়ে যাও।