hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৮

জুন ২৪ - হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) খন্ডিত মস্তকে ইবনু যিয়াদের অপমান করা

৩৭৪৮. আনাস ইবনু মালিক (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, উবাইদুল্লাহ ইবনু যিয়াদের সামনে হুসাইন (রাদিয়াল্লাহু আনহু)-এর মস্তক আনা হল এবং একটি বড় পাত্রে তা রাখা হল। তখন ইবনু যিয়াদ তা খুঁচাতে লাগল। এবং তাঁর রূপ লাবণ্য সম্পর্কে কটুক্তি করল। আনাস (রাদিয়াল্লাহু আনহু) বললেন, হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) গঠন ও আকৃতিতে নবী (ﷺ) -এর অবয়বের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন। তাঁর চুল ও দাড়িতে ওয়াসমা দ্বারা কলপ লাগানো ছিল।