hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

জানুয়ারী ১৯ - পাগড়ী ও মোজার উপর মাস্হ করা

২০৫. উমাইয়াহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন : ‘আমি নবী (ﷺ) -কে তাঁর পাগড়ীর উপর এবং উভয় মোজার উপর মাস্হ করতে দেখেছি। মামার (রহ.) 'আমর (রহ.) হতে অনুরূপ বর্ণনা করেন : “আমি নবী (ﷺ) -কে তা করতে দেখেছি।