hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৩

কতিপয় প্রসিদ্ধ হাদীস জালকারী

উপরোল্লেখিত উপায়ে জালকরণে যারা সমধিক খ্যাত ছিল তারা হলো ওহাব বিন ওহাব আল কাযী (আবুল) বোখতারী, মুহাম্মদ বিন সায়েবআলী কালবী, মুহাম্মদ বিন শায়ীদ শামী আল মাসলুব, আবু দাউদ নাখয়ী, ইসহাক বিন নজীহ আল মুলাতী, গিয়াসবিন ইবরাহীম, আল মুগীরা বিন সায়ীদ আল কুফী, মামুন ইবনে আহমদ, মুহাম্মদ বিনওককাশাহ আল কিরমানী, মুহাম্মদ ইবনে যিয়াদ আল ইয়াশকারী।

ইমাম নাসায়ী বলেন, মিথ্যা হাদীস রচনায় খ্যাত ছিল আরো ৪ জন। তারা হলো। মদীনায় ইবনে আবি ইয়াহইয়া, বাগদাদে ওয়াকেদী, খোরাসানে মাকাতেল বিন সুলাইমান এবং সিরিয়ায় মুহাম্মদ বিন সায়ীদ মাছলুব ।

আবান ইবন জাফর আল-নুজাইরামী। এ লোকটি শুধুমাত্র ইমাম আবু হানিফার (রহ.) নামে ৩০০ এর অধিক হাদীস জাল করে ।