hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৬

জুন ২২ - ‘খাদীজাহ (রাদিয়াল্লাহু আনহা)-এর মর্যাদা

৩৮১৭. 'আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর অন্য কোন স্ত্রীর ব্যাপারে এত ঈর্ষা পোষণ করিনি, যতটুকু খাদীজাহ (রাদিয়াল্লাহু আনহা)-এর প্রতি করেছি। যেহেতু নবী (ﷺ) তার আলোচনা বেশি করতেন। তিনি (আরো) বলেন, খাদীজাহ (রাদিয়াল্লাহু আনহা)-এর (ইন্তি কালের) তিন বছর পর তিনি আমাকে বিবাহ করেন। আল্লাহ নিজে অথবা জিবরাঈল (আলাইহিস সালাম) নবী (ﷺ) কে আদেশ করলেন যে, খাদীজাহ (রাদিয়াল্লাহু আনহা)-কে জান্নাতে মণিমুক্তা খচিত একটি ভবনের খোশ খবর দিন।