hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

মার্চ ২৬ - দান করা

১৪২০. ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত যে, নবীর কোন সহধর্মিনী নবী (ﷺ)-কে বললেন : আমাদের মধ্য হতে সবার পূর্বে (মৃত্যুর পর) আপনার সাথে কে মিলিত হবে? তিনি বললেন তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা। তাঁরা একটি বাঁশের কাঠির মাধ্যমে হাত মেপে দেখতে লাগলেন। সওদার হাত সকলের হাতের চেয়ে লম্বা বলে প্রমাণিত হল। পরে সবার আগে যায়নাব। (রাদিয়াল্লাহু আনহা)-এর মৃত্যু হলে আমরা বুঝলাম হাতের দীর্ঘতর অর্থ দানশীলতা। তিনি [যায়নাব (রাদিয়াল্লাহু আনহা)] আমাদের মধ্যে সবার আগে তাঁর সাথে মিলিত হন এবং তিনি দান করতে ভালবাসতেন। *