hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭০

জুন ১৬ - ইরাকবাসীর মশা-মাছি মারা সম্পর্কে প্রশ্ন ও হুসাইন (রাদিআল্লাহু আনহু) কে হত্যা

৩৭৫৩. আবদুল্লাহ ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, তাকে ইরাকের এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইহরামের অবস্থায় মশা-মাছি মারা যাবে কি? তিনি বললেন, ইরাকবাসী মশা-মাছি মারা সম্পর্কে জিজ্ঞেস করছে অথচ তারা। আল্লাহর রসূল (ﷺ)-এর নাতিকে হত্যা করেছে। নবী (ﷺ) বলতেন, হাসান ও হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) আমার নিকট দুনিয়ায় যেন দু’টি ফুল ।