hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৫

আগস্ট ১০ - মানুষ যদি জানতো তাহলে হাসতো খুব কম এবং কাঁদতে অধিক

৫২২১. ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে উম্মতে মুহাম্মাদী! আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদাবোধ আর কারো নেই। তিনি তাঁর কোন বান্দা নর হোক কি নারী হোক তার ব্যভিচার তিনি দেখতে চান না। হে উম্মতে মুহাম্মাদী! যা আমি জানি, তা যদি তোমরা জানতে তাহলে হাসতে খুব কম এবং কাঁদতে অধিক অধিক।