hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৪

সেপ্টেম্বর ২৮ - ক্রোধ এবং রাগ আসলে আউযু বিল্লাহি মিনাশশাইত্বনির রজীম’ পড়া

৬১১৫. সুলাইমান ইবনু সুরদ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, একবার নবী (ﷺ) -এর সম্মুখেই দু’ব্যক্তি গালাগালি করছিল। আমরাও তাঁর কাছেই উপবিষ্ট ছিলাম, তাদের একজন অপর জনকে এত রেগে গিয়ে গালি দিচ্ছিল যে, তার চেহারা রক্তিম হয়ে গিয়েছিল। তখন নবী (ﷺ) বললেন : আমি একটি কালিমা জানি, যদি এ লোকটি তা পড়তো, তবে তার রাগ দূর হয়ে যেত। অর্থাৎ যদি লোকটি ‘আউযু বিল্লাহি মিনাশশাইত্বনির রজীম' পড়তো। তখন লোকেরা সে ব্যক্তিকে বলল, নবী (ﷺ) কী বলেছেন, তা কি তুমি শুনছো না? সে বলল : আমি নিশ্চয়ই পাগল নই।