hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৯

জাল বা মাওজু হাদীসের পরিচয়

হাদীসের নীতি শাস্ত্রের পরিভাষায় মাওজু হাদীস হলো - নিজের মনগড়া বানানো কথাকে রসূল (ﷺ) -এর বাণী বলে পরিচয় দেয়া। হাফিজ ইবনে কাছীর প্রনীত - চরম মিথ্যাবাদী অপবাদকারীরা রসূল (ﷺ) -এর প্রতি যা সম্বোধন করে তাই ‘মাওজু বা জাল হাদীস । আদেশ-নিষেধ, বৈধ-অবৈধ, হালাল-হারাম, কিচ্ছা-কাহিনী, আকর্ষণ-বিকর্ষণ, ইবাদত-বন্দেগী মোটকথা ইসলামী শরিয়াতের যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ের উপর মাওজু হাদীস বর্ণনা করা কিংবা হাদীস জাল করা সম্পূর্ণ হারাম।

১. কথিত হাদীসের রাবী মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা এবং জাল ও বানানোর ব্যাপারে প্রসিদ্ধ ও পরিচিত হওয়া। পরিচিত মিথ্যকের বর্ণিত কথিত হাদীস মওজু বা জাল হওয়া সহজেই অনুমেয়।

২. রাবী যদি এমন শায়খ বা উস্তাদের উদ্ধৃতি দিয়ে হাদীস বর্ণনা করেন যার সাথে রাবীর সাক্ষাৎ হওয়ার প্রমাণ নেই কিংবা বর্ণিত সময়ের আগেই ঐ শায়খের মৃত্যু হয়ে গেছে বলে প্রমাণিত হয় ।