hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১০

জুলাই ২৬ - কিয়ামাতের দিনের হিসাব নিকাশ

৪৯৩৯. ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন যে ব্যক্তিরই হিসাব নেয়া হবে, সে ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, তখন আমি বললাম, আল্লাহ আমাকে। আপনার জন্য কুরবান করুন। আল্লাহ কি বলেননি, “যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, তার হিসাব নিকাশ সহজেই নেয়া হবে। এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) বললেন, এ আয়াতে আমলনামা কীভাবে দেয়া হবে সে ব্যাপারে উল্লেখ করা হয়েছে, নতুবা যার খুঁটিনাটি হিসাব নেয়া হবে সে ধবংস হয়ে যাবে ।