hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

ফেব্রুয়ারী ০৪ - রসূল (ﷺ) -এর নফল সলাত আদায়

৫১৩. নবী (ﷺ) -এর সহধর্মিণী ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন : আমি আল্লাহর রসূল (ﷺ) -এর সামনে শুয়ে থাকতাম আর আমার পা দুটো থাকত তাঁর কিবলার দিকে। তিনি যখন সাজদাহ করতেন তখন আমাকে টোকা দিতেন, আর আমি আমার পা সরিয়ে নিতাম। তিনি দাঁড়িয়ে গেলে পুনরায় পা দুটো প্রসারিত করে দিতাম। আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) বলেন : তখন ঘরে কোন বাতি ছিল না। *