hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

এপ্রিল ১১ - সফরে সওম পালন করা বা না করা

১৯৪৩. নবী (ﷺ) -এর স্ত্রী ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত যে, হামযাহ ইবনু আমর আসলামী (রাদিয়াল্লাহু আনহু) অধিক সওম পালনে অভ্যস্ত ছিলেন। তিনি নবী (ﷺ) -কে বললেন, আমি সফরেও কি সওম পালন করতে পারি? তিনি বললেন: ইচ্ছা করলে তুমি সওম পালন করতে পার, আবার ইচ্ছা করলে নাও করতে পার।