hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৫

হাদীসের শ্রেণী বিভাগ

হাদীস শাস্ত্রবিদগণ হাদীসকে সংজ্ঞা, সনদ ও রাবীর সংখ্যার ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। প্রথমতঃ সংজ্ঞার ভিত্তিতে হাদীস তিন প্রকার যথা :

১. কওলী : কথা জাতীয় হাদীসকে কৃওলী হাদীস বলে। যেমন বলা হলো- ‘রসূল (ﷺ) বলেছেন’

২. ফে’লী : কাজ-কর্ম ও বিবরণ সম্বলিত হাদীসকে ফে’লী হাদীস বলে। যেমন : “আবু মূসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রসূল (ﷺ) -কে মোরগের গোশত খেতে দেখেছি।

৩. তাকরীরি : অনুমোদন ও সমর্থনসূচক কথা ও কাজকে তাকরীরি হাদীস বলে। যেমন : ইবনে আওফা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমরা রসূল (ﷺ) -এর সাথে সাতটি যুদ্ধ করেছি। আমরা তাঁর সাথে ফড়িং জাতীয় চড়ই খেতাম।