hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪৮

ডিসেম্বর ১১ - নেতা যদি তার দায়িত্ব ঠিক মতো পালন না করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না

৭১৫০. হাসান বসরী (রহ.) হতে বর্ণিত যে, উবাইদুল্লাহ ইবনু যিয়াদ (রহ.) মাকিল ইবনু ইয়াসারের মৃত্যুশয্যায় তাকে দেখতে গেলেন। তখন মাকিল (রাদিয়াল্লাহু আনহু) তাকে বললেন, আমি তোমাকে এমন একটি হাদীস বর্ণনা করছি যা আমি নবী (ﷺ) থেকে শুনেছি। আমি নবী (ﷺ) থেকে শুনেছি যে, কোন বান্দাকে যদি আল্লাহ জনগণের নেতৃত্ব প্রদান করেন, আর সে কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না।