hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

এপ্রিল এপ্রিল ০১ - অত্যধিক প্রশ্ন করা এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা

১৪৭৭. শাবী (রহ.) হতে বর্ণিত যে, মুগীরা ইবনু শুবাহ (রহ.)-এর কাতিব (একান্ত সচিব) বলেছেন, মুআবিয়া (রাদিয়াল্লাহু আনহু) মুগীরা ইবনু শুবাহ (রাদিয়াল্লাহু আনহু)-এর কাছে লিখে পাঠালাম যে, নবী (ﷺ) -এর কাছ হতে আপনি যা শুনেছেন তার কিছু আমাকে লিখে জানান। তিনি তাঁর কাছে। লিখলেন, আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন-

১) অনর্থক কথাবার্তা,

২) সম্পদ নষ্ট করা এবং

৩) অত্যধিক প্রশ্ন করা।