hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৬

রাবীদের নিজস্ব বৈশিষ্ট্য ও গুণ হিসেবে হাদীসের কতিপয় পরিভাষা:

শায়খাইন : ইমাম বুখারী ও ইমাম মুসলিমকে একত্রে শায়খাইন বলে।

সহীহাইন : বুখারী ও মুসলিম হাদীসগ্রন্থদ্বয়কে একত্রে সহীহাইন বলে।

মুত্তাফিক্ আলাইহঃ যে হাদীস একই সাহাবী হতে ইমাম বুখারী (রহ.) ও ইমাম মুসলিম (রহ.) উভয়েই সহীহ কিতাবদ্বয়ে গ্রহণ করেছেন তাকে ‘মুত্তাফিক্ব আলাইহ’ বলে ।

সিহাহ সিত্তাহও ছয়টি বিশুদ্ধ হাদীসের কিতাব । কারো মতে ইবনে মাযার পরিবর্তে মুয়াত্তা ইমাম মালেক বিশুদ্ধ ছয় গ্রন্থের অন্তর্গত।

মুতাওয়াতির হাদীস : যে সহীহ হাদীস প্রত্যেক যুগেই এত অধিক রাবী বর্ণনা করেছেন যাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একত্রিত হওয়া সাধারণত অসম্ভব এমন হাদীসকে মুতাওয়াতির হাদীস বলা হয় ।

মারফু হাদীস : যে হাদীসের সানাদ বা বর্ণনা সূত্র রসূলুল্লাহ ও পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ যে হাদীসে আল্লাহর রসূল (ﷺ) -এর কথা, কাজ অনুমোদন। বর্ণিত হয়েছে তাকে মারফু হাদীস বলে ।

মাওকুফ হাদীসঃ যে হাদীসের সানাদ বা বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ যে হাদীসে সাহাবীর কথা, কাজ অনুমোদন বর্ণিত হয়েছে। তাকে মাওকুফ হাদীস বলে।

মাকতু হাদীস : যে হাদীসের সানাদ বা বর্ণনা সূত্র তাবিঈ পর্যন্ত গিয়ে পৌছেছে তাকে মাকতু হাদীস বলে ।

মুআল্পাক হাদীস : যে হাদীসে সানাদের প্রথম থেকে এক বা একাধিক রাবী বিলুপ্ত হয়েছে তাকে মুআল্লাক হাদীস বলে। মুআল্লাক ও অনুরূপ হাদীসগুলো প্রত্যাখ্যাত হাদীসের অন্তর্ভুক্ত।