hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

জানুয়ারী ১২ - ইলম ও সম্পদ ব্যয়-এর ক্ষেত্রে সমতুল্য হবার উৎসাহ

৭৩. আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)-কে বলতে শুনেছি, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন : কেবল দু'টি বিষয়ে ইর্ষা করা বৈধ;

১) সে ব্যক্তির উপর, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন;

২) সে ব্যক্তির উপর, যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান। করেছেন, অতঃপর সে তার মাধ্যমে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়। *