hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩২

আগস্ট ১৭ - স্ত্রীর জন্য খাদিম এর চেয়ে নফল ইবাদত উত্তম

৫৩৬২. আলী (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, ফাতিমাহ (রাদিয়াল্লাহু আনহা) একটি খাদিম চাইতে নবী (ﷺ) -এর কাছে আসলেন। তিনি বললেন : আমি কি তোমাকে এর চেয়ে অধিক কল্যাণদায়ক বিষয়ে খবর দিব না? তুমি শয়নকালে তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’ তেত্রিশবার ‘আল হামদুলিল্লাহ' এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার বলবে । পরে সুফইয়ান বলেন : এর মধ্যে যে কোন একটি চৌত্রিশবার। আলী (রাদিয়াল্লাহু আনহু) বলেন : অতঃপর কখনোও আমি এগুলো ছাড়িনি। জিজ্ঞেস করা হলো সিফফীনের রাতেও না? তিনি বললেন : সিফফীনের রাতেও না ।