hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫০

ডিসেম্বর ১৩ - রাষ্ট্রের প্রধান কিভাবে জনগণের নিকট হতে বায়আত গ্রহণ করবেন।

৭১৯৯-৭২০০. উবাদাহ ইবনু সামিত (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এ মর্মে বায়আত করলাম যে, সুখে দুঃখে আমরা তাঁর কথা শুনব ও তাকে মেনে চলব। দায়িত্বশীলদের নির্দেশের ক্ষেত্রে মতভেদে লিপ্ত হব না। যেখানেই থাকি না কেন সত্যের উপর দৃঢ় থাকব। কিংবা বলেছিলেন, সত্য কথা বলব এবং আল্লাহর কাজে কোন নিন্দুকের ভয়। করব না।