hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫০

সেপ্টেম্বর ০৪ - অহংকারের সহিত টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া কবিরাহ গুনাহ

৫৭৮৪. ‘আবদুল্লাহ ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি অহংকার বশতঃ নিজের পোশাক ঝুলিয়ে চলবে, আল্লাহ তার প্রতি কিয়ামতের দিন (দয়ার) দৃষ্টি দিবেন না। তখন আবু বাকর (রাদিয়াল্লাহু আনহু) বললেন : হে আল্লাহর রসূল! আমার লুঙ্গির এক পাশ ঝুলে থাকে, আমি তাতে গিরা না দিলে । নবী (ﷺ) বললেন : যারা অহঙ্কার বশতঃ এমন করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও।