hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৭

নভেম্বর ৩০ - মজলুম এবং যালিমকে সাহায্য করা প্রসঙ্গে

৬৯৫২. আনাস (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমার ভাইকে সাহায্য কর। সে যালিম হোক অথবা মজলুম হোক। এক লোক বলল, হে আল্লাহর রসূল! মজলুম হলে তাকে সাহায্য কবর তা তো বুঝলাম। কিন্তু যালিম হলে তাকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন : তাকে অত্যাচার থেকে বিরত রাখবে । আর এটাই হল তার সাহায্য।