hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

জানুয়ারী ০৮ - প্রতিটি ব্যক্তির প্রাপ্য তার সংকল্প অনুযায়ী

৫৪. উমার (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, আল্লাহর রসূল (ﷺ) বলেছেন : কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রসূলের উদ্দেশে, তার হিজরত আল্লাহ ও তদীয় রসূলের উদ্দেশে হয়েছে বলেই ধরা হবে । আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোন নারীকে বিবাহ করার উদ্দেশে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশে সে হিজরত করেছে। *