hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৭

আগস্ট ২২ - মুমিন এক পেটে খায়

৫৩৯৩. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) নাফি (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ না তাঁর সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকীনকে ডেকে আনা হতো। একদা আমি তাঁর সঙ্গে বসে খাওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়ে আসলাম। লোকটি খুব অধিক আহার করল । তিনি বললেনঃ নাফি! এমন মানুষকে আমার কাছে নিয়ে আসবে। আমি রসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, মু'মিন এক পেটে খায়। আর কাফির সাত পেটে খায়। *