hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৩

হাদীসে কুদসী কী?

আল্লাহ তা'আলার কিছু বাণী ওয়াহিয়ে মাতলু দ্বারা জিবরীল আমীনের মাধ্যমে বর্ণিত না হয়ে এর ভাবার্থ ইলহাম বা স্বপ্নযোগে কিংবা জিবরীল আমীনের মাধ্যমে নবী (ﷺ) -কে জানিয়ে দেয়া হয়েছে। পরে নবী (ﷺ) ঐ ভাবার্থকে নিজের ভাষায় প্রকাশ করেছেন। ঐ ভাবার্থের শব্দগুলো সরাসরি আল্লাহ তা'আলার নয় বলে ওগুলোকে কুরআন হিসেবে ধরা হয়নি। কিন্তু এর ভাবার্থগুলো যেহেতু নবী (ﷺ) -এর, তাই এর নাম হাদীস। এজন্যই আল্লাহ তা'আলার উক্তিমূলক ভাবার্থ এবং ঐ উক্তির বর্ণনায় রসূল (ﷺ) -এর শব্দ উভয়কে এক কথায় হাদীসে কুদসী বলা হয়। অর্থাৎ আল্লাহর কথা যা রসূল (ﷺ) -এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।