hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩১

আগস্ট ১৬ - পরিবার-পরিজনের উপর ব্যয় করা ওয়াজিব

৫৩৫৬. আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : উত্তম দান তা-ই, যা দিয়ে মানুষ অভাবমুক্ত থাকে। যাদের ভরণপোষণ তোমার দায়িত্বে তাদের থেকে শুরু কর ।