hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৪

আগষ্ট ২৯ - কালো জিরার গুণাগুণ

৫৬৮৭. খালিদ ইবনু সাদ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা (যুদ্ধের অভিযানে) বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবজার । তিনি পথে অসুস্থ হয়ে গেলেন। এরপর আমরা মদীনায় ফিরলাম। তখনও তিনি অসুস্থ ছিলেন। তাঁকে দেখাশুনা করতে আসেন ইবনু আবূ ‘আতীক। তিনি আমাদের বললেনঃ তোমরা এ কালো জিরা সাথে রেখ । এ থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে, তারপর তন্মধ্যে যাইতুনের কয়েক ফোঁটা তৈল ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র দিয়ে ফোঁটা ফোটা করে প্রবিষ্ট করাবে। কেননা, ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি নবী (ﷺ) -কে বলতে শুনেছেন ? এই কালো জিরা ‘সাম’ ছাড়া সব রোগের ঔষধ । আমি বললাম : ‘সাম’ কী? তিনি বললেন ও মৃত্যু।