hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭৭

হাদীস গ্রন্থের স্তরসমূহ

প্রথম স্তর : কেবল সহীহ পর্যায়ের হাদীসসমূহ যে গ্রন্থে সংকলিত হয়েছে। সেগুলো প্রথম স্তরের হাদীস গ্রন্থ। মুয়াত্তা ইমাম মালেক, সহীহ আল-বুখারী ও সহীহ মুসলিম এই তিনখানি বিশ্বখ্যাত হাদীসগ্রন্থ এই পর্যায়ের।

দ্বিতীয় স্তর : এ স্তরের কিতাবে সাধারণতঃ সহীহ ও হাসান হাদীস রয়েছে। সুনানে আবু দাউদ, নাসায়ী ও জামে তিরমিযী ২য় স্তরের হাদীস গ্রন্থ।

তৃতীয় স্তর : প্রথম দ্বিতীয় স্তরের হাদীস গ্রন্থ সংকলিত হওয়ার আগে বা পরে কিংবা সমকালে যেসব হাদীস গ্রন্থাবন্ধ হয়েছে বটে কিন্তু তাতে সহীহ, হাসান, যঈফ, শাজ, মুনকার ইত্যাদি সকল প্রকারের হাদীস সন্নিবেশিত হয়েছে সেসব কিতাব ৩য় স্তরের পর্যায়ভুক্ত। বায়হাকী, তিবরানীর ইত্যাদি গ্রন্থাবলী তৃতীয় স্তরের কিতাব। এসব হাদীস গ্রন্থ সংকলনে গ্রন্থকারদের মূল উদ্দেশ্য ছিল প্রাপ্ত হাদীসসমূহ একত্র করে শুধুমাত্র সংরক্ষণ করা।

চতুর্থ স্তর : সাধারণতঃ অগ্রহণযোগ্য বা যঈফ হাদীস যে কিতাবে সন্নিবেশিত হয়েছে সেগুলি এ স্তরের কিতাব । অপ্রখ্যাত ও অজ্ঞাত রাবী কর্তৃক বর্ণিত হাদীসসমূহ প্রখ্যাত গ্রন্থকারগণ তাদের কিতাবে শামিল করতে স্বীকার করেননি। কেননা এগুলো আদৌ হাদীস ছিল কি-না তা নিশ্চিতভাবে বলা মুশকিল। এগুলো সাহাবী কিংবা তাবেয়ীর উক্তি কিংবা বনি ইসরাইলদের কিচ্ছা কাহিনী অথবা দার্শনিক বা ওয়ায়েজদের কথার ফুলঝুড়ি ছিল যা উত্তরকালে ভুলক্রমে রসূলের হাদীসের সাথে মিশে যায় ।

পঞ্চম স্তর : যেসব হাদীস কোনো কোনো ফিকাহবিদ, সুফী, ওয়ায়েজ ও ঐতিহাসিকদের মুখে মুখে প্রচারিত হয়েছে, উপরোক্ত স্তরের সাথে কোনো সাদৃশ্য নেই এবং বাক চাতুর্য, আল্লাহ বিমুখ লোকদের মনগড়া হাদীস যেসব গ্রন্থে স্থান পেয়েছে সেগুলি ৫ম স্তরের কিতাব ।