hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৯

হাদীস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরী হাদীস সংক্রান্ত বিশেষ তথ্য

মহান আল্লাহ তা'আলা বলেন :

وما آتاكم الرسول قدوة وما نهاكم عنه فانتهوا

“রসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর আর যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাক। (সূরা হাশর : ৭)।

আল্লাহ তাআলা কুরআনে রসূল (ﷺ)-এর হাদীসকে অনুসরণ করার জন্য যেভাবে তাকীদ দিয়েছেন রসূল (ﷺ) নিজেও তাঁর হাদীসকে মেনে চলার জন্যে। উম্মতকে জোর তাকীদ দিয়েছেন। তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম । আল্লাহর কিতাব ও রসূলের হাদীস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ।