hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

মে ১১ - মৃতের পক্ষ থেকে দান-খয়রাত করা

২৭৬০. ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী (ﷺ) - কে বললেন, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আমার ধারণা হয় যে, যদি তিনি কথা বলতে পারতেন তবে সদাকাহ করতেন। আমি কি তার পক্ষ হতে সদাকাহ করব? আল্লাহর রসূল (ﷺ) বললেন, হ্যা, তার পক্ষ হতে সদাকাহ করতে পার।