hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৫

সেপ্টেম্বর ২৯ - ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ গ্রহণ না করা

৬১২৬. ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) -কে যখন কোন দুটি কাজের মধ্যে এখতিয়ার দেয়া হতো, তখন তিনি দুটির মধ্যে অপেক্ষাকৃত সহজটি গ্রহণ করতেন যদি তা গুনাহর কাজ না হত । আর যদি তা গুনাহের কাজ হতো, তা হলে তিনি তা থেকে সবার চেয়ে দূরে সরে থাকতেন। রসূলুল্লাহ (ﷺ) কোন ব্যক্তিগত ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। অবশ্য কেউ আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রতিশোধ নিতেন।