hadith book logo

অন্য-পথের-কন্যারা

লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

এমন বাবা-মা, যাদের ধর্মীয় উপদলের প্রতি আস্থা বদলে যাচ্ছিল বা দুর্বল হয়ে পড়ছিল

অনেক বাবা-মায়ের যদিও ধর্মের প্রতি গভীর আস্থা ছিল, তবুও তারা হয় চার্চ ছেড়ে বেরিয়ে এসেছিল অথবা তারা অবসর মতো বা স্বল্পমেয়াদী ভিত্তিতে চার্চে যেতো। কোন কোন পরিবার তাদের উপদলভিত্তিক আনুগত্যের ব্যাপারে বিভক্ত ছিল। অন্যরা তাদের মেয়ের বড় হবার সময়টাতে উপদল বদল করেছে। কিছু মেয়েরা তাদের ধর্মীয় মূল সম্বন্ধে অসন্তোষ প্রকাশ করে।

আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের পরিবার WORLD WIDE CHURCH OF GOD-এর অনুগত ছিল। কিন্তু আমার ছোট বেলাতেই তারা তা থেকে বেরিয়ে আসে। আমার বাবা মনে করতেন যে, বেশীর ভাগ প্রতিষ্ঠিত চাই দূষিত বা দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু তিনি (আমার মতে) খুবই ধর্মপরায়ণ ছিলেন। এভাবে বড় হওয়াতে আমি সব সময়ই এক ধরনের ধর্মীয় পরিপূর্ণতা চাইতাম।

আমি BORN-AGAIN CHRISTIAN ছিলাম- তবে অনুশীলনরত একজন ছিলাম না। আমি চার্চে যেতাম না কারণ চার্চের অতিমাত্রার ধর্মীয় ও ভারী পরিবেশ আমাকে আকর্ষণ করতো না। আমি যখন ৩য় গ্রেডে পড়ি, তখন আমার মা BORN-AGAIN CHRISTIAN হন। এর আগে আমরা CATHOLIC ছিলাম। আমার মনে আছে মা আমাকে হাঁটু গেড়ে TV'র সামনে বসতে বলতো, যখন সে TV-তে JIM BAKKER-কে দেখতো।

আমার ধর্মানুভূতি ছিল অত্যন্ত গভীর। আমার মা-বাবা চার্চে না গেলেও পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুদের সাথে প্রায় দু’বছর বয়স থেকেই আমাকে চার্চে পাঠাতেন। আমার বাবা-মায়ের নৈতিক আদর্শ বেশ উঁচু পর্যায়েরই ছিল এবং এখনো কিছুটা আছে বলা যায়, যা তারা আমাকে আমার তরুণ বয়সে শিক্ষা দিতেন, তাদের চার্চে যাবার খারাপ রেকর্ড সত্ত্বেও আমার মায়ের বাবা একজন PENTECOSTAL PREACHER এবং আমার তাকে সপ্তাহে তিনবার চার্চে যেতে বাধ্য করার জন্য তার বাবার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন।

ছোটবেলায় আমি CHURCH OF GOD-এ যেতাম যা আমার বাবার ধর্মীয় উপদল ছিল। তারপর কিশোরী অবস্থায় আমি মায়ের সাথে EPISCOPAL CHURCH-এ যেতাম। এই চার্চ বদলের কারণ ছিল আমার মা তার EPISCOPAL মূলে ফিরে যেতে চাইছিল। আমি অবশ্য কোনটাতেই সত্যিকার সন্তুষ্ট ছিলাম।

যেমনটি জরিপের কোন কোন সাড়া প্রদানকারীর বেলায় ঘটেছে, ধর্ম নিয়ে পরিবারের ভিতর এক ধরনের অস্থিরতা বা টানাপোড়েন উপস্থিত ছিল। একই সময়ে বিরাজমান দৃষ্টিভঙ্গীও ছিল সংশয়ের এবং সন্দেহের।