১
অন্য-পথের-কন্যারা
লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫১
পোশাকের শালীনতা এবং সামাজিক সম্পর্ক
অনেক মুসলিমই এমন স্থান বা মাধ্যম এড়িয়ে চলতে চায় যেখানে পোশাকের স্বল্পতা বা অশোভন আচরণের প্রদর্শনী হয়- যা তারা আপত্তিকর মনে করে। এমনকি পারিবারিক সুইমিংপুলও এমন একটা স্থান বলে গণ্য হতে পারে। বাবা, স্বামী ও ভাই ছাড়া বাকিদের সামনে মেয়েরা হয়তো সাধারণ নিয়ম হিসেবেই হিজাব পরে এবং মাথা ঢেকে থাকতে পারে। পরিবারের সাথে থাকা অবস্থায় বাইরের কোন পুরুষ এসে হাজির হলে পরিবার যদি তাকে মাথা ঢেকে নেয়ার অবকাশ দেয়, তবে সে স্বস্তিবোধ করবে।
মুসলিম বাচ্চাদের উপস্থিতিতে কি ধরনের টেলিভিশন অনুষ্ঠান দেখা হচ্ছে, সে সম্পর্কে সচেতন থাকাটাও জরুরী। বাচ্চাদের জন্য নির্দিষ্ট কিছু অনুষ্ঠান, যা আমেরিকান বাচ্চারা দেখে থাকে, সেগুলোও মুসলিম বাবা-মাদের কাছে তাদের ছেলেমেয়ের জন্য অনুপযোগী মনে হতে পারে। বাচ্চাদের উপস্থিতিতে তাই অমুসলিমদের জেনে নেয়া উচিত, কতটুকু অনুমোদিত। এমনকি অনেক মুসলিম প্রাপ্তবয়স্কও নিজেদের সব অনুষ্ঠান দেখাটা অনুমোদন করেন না। যে সমস্ত দৃশ্যে প্রেমিক-প্রেমিকার একান্তে অবস্থান দেখানো হয়, নাচ অথবা নামমাত্র পরিচ্ছদ পরা দৃশ্য ইত্যাদি সাধারণতঃ এড়িয়ে চলা হয়।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি বাচ্চাদের বিজ্ঞাপনী অনুষ্ঠান, নাচ, র্যাপ সঙ্গীত, ডেটিং দৃশ্য, খোলামেলা দৃশ্য এ সমস্ত দেখাটা পছন্দ করি না। দুমিনিট টিভি চালিয়ে রাখলেই যা কিছু চোখে পড়ে। আমি চাই না, তারা ঐ সমস্ত সঙ্গীতে অভ্যস্ত হয়ে উঠুক, যেগুলোতে প্রাপ্ত বয়স্ক "ROCK AND ROLL" তাল রয়েছে, যদিও বা ওসবে বাচ্চাদের উপযোগী কথা থেকে থাকতে পারে। আমার বাবা-মা এসব এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক ছিলেন।
নারী/ পুরুষের সম্পর্কেরও অবশ্য দিক-নির্দেশনা রয়েছে। পুরুষরা নারীদের সাথে করমর্দন করে না এবং প্রায়ই সরাসরি তাদের চেয়ে দেখে না। পুরুষরা কোন মুসলিম নারীকে স্পর্শ করা থেকে বিরত থাকা উচিত এবং খোলাখুলিভাবে কৌতুহলী ও বন্ধুত্বপূর্ণ ভাব দেখানো থেকেও বিরত থাকা উচিত। একজনের কথাবার্তায় সংযত হওয়া উচিত, তথাপি আচার-ব্যবহারে দ্র হওয়া উচিত। সাধারণতঃ সবচেয়ে নিরাপদ হচ্ছে পুরুষদের কেবল পুরুষদের সাথে আলাপ করা এবং মেয়েদের কেবল মেয়েদের সাথে। মেয়েরা প্রায়ই দেখা যাবে অন্য মেয়েদের গালে গাল ঠেকিয়ে সম্ভাষণ জানায়।