hadith book logo

অন্য-পথের-কন্যারা

লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

কন্যার যাত্রা মেনে নেয়া মেয়ে এবং বাবা-মার (পছন্দের) বেছে নেয়া জীবন যাত্রার মাঝে আপোষ

তখন প্রায় তিন বছর হয়েছে JODI আমাদের তার ইসলাম গ্রহণ সম্বন্ধে বলার। আমাদের গীর্জার ম্যাগাজিনের সম্পাদক, পরিবারের সদস্যদের মাঝে সম্পর্কের পুনর্গঠন সম্বন্ধে লেখার খোজ করছিলেন। আর আমি মনে করলাম, JODI আর আমি আমাদের সম্পর্কের ক্ষত সারিয়ে তুলতে চেষ্টা করলে কি ঘটেছিল- সে সম্বন্ধে লিখতে পারি। আমি কাহিনীটা লিখে JODI’র কাছে পাঠালাম, তার অনুমোদনের জন্য। যাতে তা ম্যাগাজিনে দেয়া যায়। সে মুসলিম হওয়াতে আমরা কি রকম বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম এবং কিভাবে আমরা প্রথম দিকের ঐ বছরগুলোতে আমাদের মাঝের বিধ্বস্ত অবস্থাকে সামলে ওঠার জন্য চেষ্টা করেছিলাম- সাধারণভাবে তারই বর্ণনা ছিল আমার লেখায়। আমার গল্পের শেষটা ছিল এমন ঃ

আমার একটা মৌলিক ধারণা রয়েছে যে, ঈশ্বরই সারা বিশ্বের একমাত্র ঈশ্বর। যিনি জনগোষ্ঠীসমূহকে ভালোবাসেন, তাদের জীবনে পদার্পণ করেন এবং তাদের ধর্মীয় অভিব্যক্তির মূল বিষয় তিনি। বিকাশমান এই অভিজ্ঞতার ফলে আমি আমার মেয়েকে বলতে পারি ? “JODI, তুমি যখন ইরান চলে যাবে তখন আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। আমি তোমার অভাব বোধ করবো, কিন্তু আমি কৃতজ্ঞ যে, এই গত ক'টা বছরে আমরা আমাদের সম্পর্ককে পুনর্গঠন করতে পেরেছি। তোমার জীবনের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আমি ত্যাগ করেছি। যদিও আমি অনুধাবন করিনি যে আমি সেরকম চেষ্টা করে আসছিলাম। এখন আমি তোমাকে তোমার সিদ্ধান্তে সমর্থন করি। আমি ঈশ্বরে তোমার দৃঢ় বিশ্বাসের প্রশংসা করি, প্রশংসা করি তোমার অন্যের প্রতি মমত্ববোধকে এবং তুমি যে তোমার জীবনকে মঙ্গলময় কাজের জন্য উৎসর্গ করেছে। তুমি মানুষের জন্য এক বিরাট আশীর্বাদ স্বরূপ হবে, সে তুমি যেখানেই যাও না কেন। সমর্থন এবং ভালোবাসার জন্য তুমি সব সময় আমাদের উপর নির্ভর করতে পারো। তুমি যে আমাদের প্রত্যাখ্যান করছে না, তা বুঝতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ- জীবনের প্রতি তোমার কর্তব্য প্রকাশ করার তুমি কেবল একটা ভিন্ন পথ বেছে নিয়েছে, এটা বুঝতে সাহায্য করার জন্য। তোমার জীবন গঠনের জন্য আমরা যে একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছি, এ ব্যাপারটার জন্য তোমার ভিতরে যে কৃতজ্ঞতা রয়েছে, তার জন্যও তোমাকে ধন্যবাদ। আমাদের ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের কন্যা, আমাদের জানালা স্বরূপ। আমি তোমাকে ভালোবাসি।” (REPRINTED BY PERMISSION, SAINTS HERALD, 132:17, NOVEMBER 1985, PP 18, 19, 24)

আশ্চর্যের ব্যাপার এই ছিল যে, JODI যে শুধু লেখাটা অনুমোদনই করেছে তাই নয়। বরং গল্পের তার দিকের অংশটা তুলে ধরে সক্রিয়ভাবে সাড়া দেয়- কিভাবে সে তার বাবা-মায়ের প্রতি ভালোবাসাকে তার ইচ্ছের বিরুদ্ধে হুমকির সম্মুখীন করতে বাধ্য হয়েছিল- সে যা বিশ্বাস করতো তা লালন করতে গিয়ে। নীচে ঐ সময়ে তার বলা গল্পের তার দিককার অংশ তুলে দেয়া হলো।